ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় যাত্রী ছাউনি থেকে নারীর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
মান্দায় যাত্রী ছাউনি থেকে নারীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ আল আমিন 

নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকার একটি যাত্রী ছাউনি থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহাপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল মোড় এলাকার যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

তবে ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ