ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ" গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৯/০৮/২০২৬ খ্রি. ১১:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামস্থ জনৈক মোঃ নেজাম উদ্দিন (৫৫), পিতা-মৃত সদর আলী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা-মৃত এরফান আলী, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং-গোঠাপাড়া, ইউপি- চরবাগডাঙ্গা, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১৫ (পনেরো) গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিন। আপনার পরিচয় গোপন থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...