ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উল্লাডাংগা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টার দিকে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ ২-আসনের সংসদ সদস্য ডাঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেন।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাশ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন আমির মোঃ আমিনুল ইসলাম সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫ ফেব্রুয়ারি গত রবিবার দুপুর ২টার দিকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমান, তরিকুল ইসলাম সহ চান্দু বেগমের বাড়িতে মোবাইল চার্জার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে করে তিনটি পরিবারের ঘরবাড়ি ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। পরিদর্শন শেষে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ মিজানুর রহমান ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন