ঢাকা | বঙ্গাব্দ

ব্রাক্ষণবাড়ীয়া-০১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র বৈধ ১০, বাতিল ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
ব্রাক্ষণবাড়ীয়া-০১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র বৈধ ১০, বাতিল ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট দশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ০২ জনের মনোনয়ন পত্র।
শুক্রবার (০২ জানুয়ারি২০২৬) এ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা করা হয়‌।
জানা গেছে নাসিরনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে দুজন সতন্ত্র প্রার্থী – সৈয়দ নজরুল ইসলাম ও এম এ হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম আমিনুল ইসলাম,
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ আলম,
বাংলাদেশ খেলাফত মজলিসের এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী,
সতন্ত্র প্রার্থী সাবেক এমপি এস এ কে একরামুজ্জামান সুখন,
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী,
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী শরীফ মৃধা,
ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার