ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে শিক্ষার্থীদের উত্তাল মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
পাঁচবিবিতে হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে শিক্ষার্থীদের উত্তাল মানববন্ধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ আমজাদ হোসেন 
স্টাফ রিপোর্টার

হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। (১৯ জানুয়ারী) দুপুর ১২টায় পাঁচবিবি পৌর এলাকার গুরুত্বপূর্ণ পাঁচমাথা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচবিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। এ সময় তারা হাদির খুনের বিচার চাই অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অবিলম্বে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড