ঢাকা | বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে গণমানুষের সঙ্গে কুশল বিনিময়ে এমপি আনোয়ারুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
ভুরুঙ্গামারীতে গণমানুষের সঙ্গে কুশল বিনিময়ে এমপি আনোয়ারুল ইসলাম ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ সফিকুল ইসলাম 

কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম নির্বাচনের পর ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে গণমানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তি। তিনি ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড