ঢাকা | বঙ্গাব্দ

তানোরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
তানোরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা
কালো ব্যাজ ধারণ
প্রভাতফেরি
আলোচনা সভা ও দোয়া মাহফিল
শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
সাংস্কৃতিক অনুষ্ঠান
সভায় বক্তারা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য আইনশৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তানোরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হবে।
মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ