মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ইমাম হাসানকে 'শ্রেষ্ঠ মানবিক স্বেচ্ছাসেবক' সম্মাননায় ভূষিত করা হয়েছে। সমাজের সেবা এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইমাম হাসান রোগী কল্যাণ সমিতি প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমে নিজেকে জড়িত রেখেছেন। ইমাম হাসান নিরলস প্রচেষ্টা ও আন্তরিক সেবার মাধ্যমে তিনি এলাকার অসংখ্য দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে রোগী কল্যাণে ইমাম হাসানের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয় সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য। কচুয়া উপজেলা সমাজসেবা কার্যালয় সমাজের প্রতি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের সম্মানিত করার মাধ্যমে অন্যদেরকেও জনসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার প্রয়াস চালিয়েছে।
সম্মাননা গ্রহণকালে ইমাম হাসান তার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজসেবামূলক কাজে নিজেকে আরও গভীরভাবে নিয়োজিত করতে উৎসাহিত করবে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।"
উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা নাহিদ হাসান বলেন ইমাম হাসানের মতো নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরাই সমাজের প্রকৃত চালিকাশক্তি। তাদের নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই একটি সুন্দর ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইমাম হাসানের অর্জন কচুয়ার যুবসমাজ এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক চেতনার কন্ঠ