ঢাকা | বঙ্গাব্দ

কুন্ডা ইউনিয়নবাসীর উদ্যোগে এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের বিশাল নির্বাচনী জনসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
কুন্ডা ইউনিয়নবাসীর উদ্যোগে এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের বিশাল নির্বাচনী জনসভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।ররিবার (১ফেব্রুয়ারি) বিকেল ০৩ ঘটিকায় কুন্ডা চকবাজার খেলার মাঠ সংলগ্ন মাঠে এই বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে।
পুরো সমাবেশস্হল মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব এমদাদ উল্লাহর সভাপতিত্বে ও নাসিরনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জনাব রমজান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য,
জনাব এসএম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,
জননেতা জনাব এ কে এম কামরুজ্জামান মামুন। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শাহনেওয়াজ চৌঃ,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল।
নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব মীর মোস্তফা জালাল।
উপজেলা বিএনপির সহ  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার,
উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস,
উপজেলা বিএনপির  সদস্য আমিরুল ইসলাম, 
হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনার হাজী বিল্লাল মিয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম,
আলোকের অভিসারীর আহবায়ক, বখতিয়ারুজ্জামান গালিব।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জনাব ওয়াজ উদ্দিন,
উপজেলা বিএনপির সদস্য জনাব ফরহাদ মেম্বার,
উপজেলা তরুন দলের আহবায়ক তৌহিদ মিয়া,
উপজেলা শ্রমিকদল নেতা অলিউর রহমান, 
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ফারুক খান,
নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,
কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,
উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ। 

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী জনাব এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন, 
আমি ক্ষমতার নয়, জনতার প্রতিনিধি হতে চাই।
আমি নির্বাচিত হলে নিরাপদ, শান্তিময় ও আলোকিত নাসিরনগর গড়া ই হবে আমার মূল লক্ষ্য। নাসিরনগরে কোন বেকার থাকবে না।
সবার জন্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগায়োগ ব্যবস্হা নিশ্চিত করা, দূর্ণীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠা করার ওয়াদা দেন। এবং আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে