ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
জয়পুরহাটে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে বাঁকিলা রত্ন ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে খাড়িতা একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বাঁকিলা রত্ন ফাউন্ডেশন একাদশ।

শুক্রবার(৯অক্টোবর)বাঁকিলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।খেলাকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উদ্বোধন করেন কিনদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে খাড়িতা একাদশের মুখোমুখি হয় বাঁকিলা রত্ন ফাউন্ডেশন।নির্ধারিত সময়ে উভয় দল ২টি করে গোল করায় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।পরে খেলার ফলাফল নির্ধারণে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-৩ গোলে খাড়িতা একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় বাঁকিলা রত্ন ফাউন্ডেশন।

খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয় দর্শকেরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাচটি উপভোগ করেন।

বক্তারা বলেন,যুব সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়তা করে।






নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে