ঢাকা | বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 
ফোন:০১৬০৮৭৮৩৫১৫


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযানে মো. আহসানুল হক সামি (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রহমতগঞ্জ এলাকা থেকে সামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ