ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটি অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটি অনুমোদন ছবির ক্যাপশন: ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটি অনুমোদন
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, কুড়িগ্রাম জেলা শাখার আনুষ্ঠানিক অনুমোদনে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪ সদস্যবিশিষ্ট আংশিক রেগুলার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূলমুখী করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়।

১৪ জানুয়ারি ২০২৬ ইং, বুধবার জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ আনিছুর রহমান (আনিছ) ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান (আতা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতেই এই আংশিক রেগুলার কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ মোফাজ্জল হোসেন-কে সভাপতি এবং মোঃ রোকনুজ্জামান লাকু-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা কমিটির নির্দেশনায় আরও বলা হয়, কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটি গঠন সম্পন্ন করে উপজেলা সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জেলা কমিটির নিকট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে আংশিক কমিটির কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে স্থগিত বলে গণ্য হবে।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিলের ক্ষেত্রে জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে ফুলবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী তাঁতী দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু