ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার , নারী সহ তিন জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
রাজৈরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার , নারী সহ তিন জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
হীরা স্টাফ রিপোর্টার ।


মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে টেকেরহাটে ও শাখার পাড় আন্দন মোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো তানজিল জানান, ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টার যৌথ বাহিনীর একটি অভিযানিক দল রাজৈর উপজেলার শাখার পাড় আন্দন মোড়ে মাদক কারবারি এনদাল শেখের বাড়ি থেকে ইয়াবা সহ মাদক উদ্ধার করে, পরে তার দেওয়া তথ্য মতে রাজৈর টেকেরহাট ঘোষাল কান্দিতে অভিযান পরিচালনা করে আরোও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকা সহ আরো ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে। 
দুর্দান্ত এই অভিযানটির নেতৃত্বদেন মেজর আবু সালেহ মো তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যানরা। 

গ্রেপ্তারকৃতারা হলেন রাজৈর শাখার পাড় আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ ( ৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা ০১৭১৬১৭২০৭৯

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য