ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকার কুখ্যাত মাদক কারবারি ওমর ও মানিক ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকার কুখ্যাত  মাদক কারবারি ওমর ও মানিক ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কুড়িগ্রাম ‎পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।

গত ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার কুখ্যাত মাদককারবারি মোঃ ওমর আলী (৪৩) ও মোঃ মানিক মিয়া (৩৬) দ্বয়কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি দল অভিযান পরিচালনা করে পাগলাহাটের চর অঞ্চল থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা,  ০২ টি বাটন মোবাইল, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের অবৈধ বাজার মূল্য ৯০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা রুজু করা প্রক্রিয়াধীন রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।  এরই ধারাবাহিকতায় আজ ২ জনকুখ্যাত মাদক কারবারিকে মাদকসহ হতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযান ধারাবাহিকভাবে  অব্যাহত থাকবে।  আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি