ঢাকা | বঙ্গাব্দ

নাস্তিক মাইকেল মনির খানের ফাঁসীর দাবীতে নাসিরনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
নাস্তিক মাইকেল মনির খানের ফাঁসীর দাবীতে নাসিরনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
,
‎মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
‎আল্লাহ তাআলা, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং পবিত্র কুরআন-এর বিরুদ্ধে কটুক্তি ও জঘন্য অবমাননার তীব্র প্রতিবাদে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নাস্তিক মাইকেল মনিরের খানের ফাঁসি দাবিতে নাসিরনগর ইসলামী সংগ্রাম পারিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎শুক্রবার (২৭ ফ্রেবুয়ারী) জুম্মা নামাজের পর পর নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বর  থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাসিরনগরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো পদক্ষিন শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 
‎মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও  মাওঃ মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ।
‎প্রধান অতিথি মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ বলেন,
‎“নাস্তিক মাইকেল মনির খান গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআন শরীফের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না।
‎তাকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
‎এসময় আরও বক্তব্য রাখেন,
‎হাফেজ মাওঃ রফিকুল ইসলাম,
‎হাফেজ বাইজি আহমদ,
‎মোঃ মুসাব্বির,
‎হাফেজ আরিফ,
‎জনাব মোঃ মুরসালিম,
‎মোঝ আব্দুল্লাহ,
‎হাফেজ ইলিয়াস,
‎মোঃ ইয়াছিন সহ আরো অনেকেই।
‎বক্তারা অভিযুক্ত নাস্তিক মাইকেল মনির খানের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসী দাবি জানিয়ে বলেন,
‎এদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কারো কোনো অপকর্ম বরদাশত করা হবে না।
‎নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীলরা আগামীতে আরও কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা