ঢাকা | বঙ্গাব্দ

রহনপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
রহনপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় দলটির নির্বাচন ইউনিয়ন কমিটির সদস্যরা। আজ সন্ধ্যায় তারা রহনপুরের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগ ও উঠান বৈঠকে দলীয় নেতারা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এ সময় তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় নির্বাচন ইউনিয়ন কমিটির সদস্য আরসাদ আলী, আসগর আলী, রফিক মণ্ডল, আমিরুল, রাজু, আশরাফুল, মর্জেম, উলালউদ্দিন (মেহেদী) সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে সরাসরি কথা বলা, তাদের মতামত শোনা ও সমস্যার কথা জানা নির্বাচনী প্রচারণার একটি কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি।
দলীয় নেতারা আরও জানান, সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে এ ধরনের গণসংযোগ ও উঠান বৈঠক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল