ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমার নদীতে জনসচেতনতামূলক আয়োজ
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী নৌযাত্রা। নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সকাল ১১টার দিকে নগরকান্দা বাজারসংলগ্ন কুমার নদীর ব্রিজের টলারঘাটা থেকে আনুষ্ঠানিকভাবে নৌযাত্রা শুরু হয়।
নৌযাত্রাটি কুমার নদীপথে বিভিন্ন এলাকা অতিক্রম করে ভাঙ্গার উজানি পর্যন্ত যায়। পরে একই নদীপথে ফিরে নগরকান্দায় এসে এ কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো নৌযাত্রাজুড়ে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নৌযাত্রায় নেতৃত্ব দেন নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রুবেল ,
এ ছাড়া নৌযাত্রায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক নাসির নগরকান্দা নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের এক নং যুগ্ন আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন, রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
নৌযাত্রাকালে অংশগ্রহণকারীরা বলেন, মাদক বর্তমানে সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।
তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
নৌযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কুমার নদীপথে চলমান এ ব্যতিক্রমধর্মী আয়োজন সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী বার্তা পৌঁছে দেয়।
আয়োজকরা জানান, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
সার্বিকভাবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে মাদকবিরোধী এ নৌযাত্রা সফলভাবে সম্পন্ন হয়।
নৌযাত্রা শেষে নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে নৌযাত্রা সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে সমাপ্তি ঘোষণা করেন ।
দৈনিক চেতনার কন্ঠ