ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুখানপুকুরী ইউনিয়ন মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুখানপুকুরী ইউনিয়ন মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি আরও মজবুত করতে এবং নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুখানপুকুরী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর সহধর্মিণী জান্নাতুল নাহার পপি এবং জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস জোরালো কণ্ঠে বলেন, "আমরা মহিলা দল শুখানপুকুরী ইউনিয়নে খুব শক্তিশালী। এখানে আমরা আগামীতে বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।"
​এছাড়া জান্নাতুল নাহার পপি ও অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন উপনির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মহিলা দলের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে এবং ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার পান্না, জেলা পৌর বিএনপির সহ-সভাপতি খুরশীদ আলম উজ্জল, এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল।

​শুখানপুকুরী ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দলের বিজয় ছিনিয়ে আনতে তৃণমূল নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 
এই বর্ধিত সভার মধ্য দিয়ে শুখানপুকুরী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা






নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ