ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ১০ দলীয় জোটের এমপি প্রার্থীদের উঠান বৈঠক ও গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
কচুয়ায় ১০ দলীয় জোটের এমপি প্রার্থীদের উঠান বৈঠক ও গণসংযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া কচুয়া
 চাঁদপুর প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার হয়ে রাগদুল বাজার নয়াকান্দি বড়বাড়িতে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চাঁদপুর–কচুয়া–১ আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষে সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীক নিয়ে ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী, এনসিপির শাপলা কলি মার্কার ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সাচার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা বেলাল হোসেন হেলালীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোট প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’