ঢাকা | বঙ্গাব্দ

মধুপুরে মেম্বার কল্যান ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
মধুপুরে মেম্বার কল্যান ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মনোনীত টাংগাইল-১(মধুপুর-ধনবাড়ি) আসনে এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষে এক বর্ণাঢ্য মিছিল করেছে মধুপুর মেম্বার কল্যাণ ফোরাম। রবিবার(৮ ফেব্রুয়ারি) বিকালে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরামের আয়োজনে মধুপুর সরকারি রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে এ মিছিলটি আয়োজন করা হয়। দুপুর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন রানীভবানী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে।পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ধানের শীষের মিছিলটি শহরের উদ্দেশ্যে বের হয়। এ সময় ধানের শীষ, ধানের শীষ শ্লোগানে চারদিক মুখরিত হয়ে পঠে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আনারস চত্বর হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপজেলা মেম্বার ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুলতান মেম্বার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন, প্রধান উপদেষ্টা নাজিম উদ্দীনসহ উপজেলা মেম্বার ফোরামের সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা