ঢাকা | বঙ্গাব্দ

এস এ কে একরামুজ্জামান সুখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
এস এ কে একরামুজ্জামান সুখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখনের বহিষ্কারাদেশ বাতিল করেছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জামান সুখনকে পূর্বে প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে এস এ কে একরামুজ্জামান সুখন পুনরায় বিএনপির সদস্যপদসহ আগের অবস্থানে ফিরলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ