সোহেল রানা স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার একাধিক মামলায় ১৪টি ওয়ারেন্টভুক্ত এবং ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলাম (৫২)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানী ঢাকার রমনা থানাধীন বেলী স্কয়ার, অফিসার্স কোয়ার্টার, বেলী রোড এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি ও র্যাব-৩ ঢাকার আভিযানিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা রবিউল ইসলামকে শনাক্ত করে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় বিভিন্ন মামলায় মোট ১৪টি ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় তার ১০ বছরের অধিক কারাদণ্ড হয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দৈনিক চেতনার কন্ঠ