ঢাকা | বঙ্গাব্দ

নাচোল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানে আসগার হাসান (রোমিও), চাইলেন সবার দোয়া ও সমর্থন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
নাচোল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানে   আসগার হাসান (রোমিও), চাইলেন সবার দোয়া ও সমর্থন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাচোল প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন। 

 আসন্ন নাচোল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও তরুণ সংগঠক মো. আসগার হাসান (রোমিও)। এ উপলক্ষে তিনি নাচোল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

মো. আসগার হাসান (রোমিও) বর্তমানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিত।

নিজের সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মো. আসগার হাসান (রোমিও) বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করেই আমি সামনে এগিয়ে যেতে চাই। নাচোল উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আমি সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, জনগণ নির্বাচিত করার সুযোগ দিলে সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন  জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তরুণ ভোটারদের একটি অংশের মধ্যেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মো. আসগার হাসান (রোমিও) নাচোল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সম্ভাব্য চেয়