নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ পিচ টেপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধামইরহাট পৌরসভার উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করেছে,
ধামইরহাট থানা পুলিশ জানায়, মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর চকযদু এলাকার একটি বসতবাড়ির উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে জাহানুর ইসলাম (৩৫) ও মো. মোমিন সরকার (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার জাহানুর ইসলাম ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু (টিএন্ডটি মোড়) এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং মো. মোমিন সরকার উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকার মো. খাজামুদ্দিনের ছেলে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ৮ পিচ টেপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে।
দৈনিক চেতনার কন্ঠ