ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক ১৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক ১৮ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:

 জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জন সদস্যসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের নীলসাগর হোটেল ও পোরশা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।
এনএসআই ও পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য, ৫ জন পরীক্ষার্থী এবং ১ জন অভিভাবক রয়েছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’