ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে ১ কোটি ৭৭ লাখ টাকায়-১৬৫০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
গুরুদাসপুরে ১ কোটি ৭৭ লাখ টাকায়-১৬৫০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার,

 গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের জুমাইনগর-পোয়ালসুরা পাটপাড়া এলাকায় ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৬৫০ মিটার কাঁচা রাস্তা পাকা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজ। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সোনালী ব্যাংক ম্যানেজার মো. মনিরুজ্জামান রাসেল গুরুদাসপুর প্রেসক্লাব-এর সভাপতি দিল মোহাম্মদ ও ইউপি সচিব আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়রা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ