ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবন-এ শপথ গ্রহণ অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
জাতীয় সংসদ ভবন-এ শপথ গ্রহণ অনুষ্ঠান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী–০১ (গোদাগাড়ী–তানোর)
আজ, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী–০১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মোঃ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
শপথ পাঠের মাধ্যমে তিনি মহান স্বাধীনতার চেতনা, সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
শপথ শেষে নবনির্বাচিত এই জনপ্রতিনিধি গোদাগাড়ী–তানোর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার শক্তি। ন্যায়, সততা ও ইনসাফের পথে থেকে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও সেচব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক সামাজিক অগ্রগতির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গোদাগাড়ী–তানোরকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ, জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশ ও জাতির কল্যাণে তার এই অঙ্গীকার বাস্তবায়িত হবে।
মহান রাব্বুল আলামীন আমাদের সেই তৌফিক দান করুন।
আমিন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স