ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঈশ্বরগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমটি “টেকনোলজি এমপ্লয়মেন্ট সেন্টার অন হুইলস ফর অ্যাডভান্স প্রিভিলেজড কলোনি ইয়ুথ স্কিল অব বাংলাদেশ (টেকার–২য় পর্যায়)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নিসা ইসলাম বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। হাতে-কলমে শিক্ষা পাওয়ায় শেখাটা অনেক সহজ হয়েছে। বাইরে যে প্রশিক্ষণের জন্য টাকা দিতে হয়, তা আমরা বিনামূল্যে পেয়েছি। প্রশিক্ষণ শেষে ভাতাও দেওয়া হয়েছে।”

আরেক প্রশিক্ষণার্থী মো. সাকিব বলেন, “বেকারত্ব দূর করতে সরকার যে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তা আমাদের জন্য খুবই উপকারী। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পেরেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন,
 “বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ