ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, যুবকের এক বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, যুবকের এক বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
 বিজ্ঞাপন ব্যবস্থাপ 
ফোন:০১৬০৮৭৮৩৫১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে বেলাল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবাহেরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেলাল মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “মাদকাসক্ত হয়ে বাবা-মায়ের ওপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্যাতনের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করার জন্য কোনো ধরনের সুপারিশ না করার জন্য অনুরোধ করছি।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ