ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, জুড়ে উৎসবের আমেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, জুড়ে উৎসবের আমেজ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মানিক ইসলাম, সদর  ঠাকুরগাঁও:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজের শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে বরণ করতে পুরো ঠাকুরগাঁও জুড়ে এখন বইছে উৎসবের আমেজ। শহরের অলিগলি, সড়ক ও পাড়া-মহল্লায় বিরাজ করছে এক আবেগঘন পরিবেশ।  
সফরসূচি অনুযায়ী, আজ রবিবার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন রাষ্ট্রপতি। এরপর জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে যান এবং তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি কালীবাড়ির নিজ বাসভবনে যান। আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে ।  
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে এবং মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর তিনি ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন।  
রাষ্ট্রপতির এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসএফ, পিজিআর, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এই আগমনকে ঠাকুরগাঁওয়ের মানুষ নিজেদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত হিসেবে দেখছেন



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও