আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
বছর ঘুরে এলো মুসলিম জাতির আনন্দের খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মুসলিম উম্মার প্রতিটি ঘরে ঘরে।
বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাক্তার আলমগীর হোসেন গতকাল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন। জনগণকে পবিত্র ঈদুল আযহার আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার ৩০মে সন্ধ্যা আউচপাড়া ইউনিয়নের রক্ষিত পাড়া দাখিল মাদ্রাসা মাঠে তিনি ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় জানিয়ে বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। তিনি আর এক শুভেচ্ছা বার্তায় বলেন,
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা বিদ্বেষ, ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের দিন।এইবারের ঈদে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সুখীময় ও সুন্দরময় হোক। এবং সেই সাথে সকল ধর্মপ্রাণ মুসলমানসহ সকল মানুষের জীবন হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
ডাক্তার আলমগীর হোসেন তিনি আরও বলেন, আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উল আযহার আনন্দ সকলেই উপভোগ করি।
এই সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখার সভাপতি মোঃ আইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আল- আমিন, হাটগাঙ্গোপাড়া ইউনিট সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ।
দৈনিক চেতনার কন্ঠ