ঢাকা | বঙ্গাব্দ

গণমাধ্যমে নির্যাতনের হিসাব কষছে সরকার—দোষীদের ছাড় নয়, তালিকা তৈরি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
গণমাধ্যমে নির্যাতনের হিসাব কষছে সরকার—দোষীদের ছাড় নয়, তালিকা তৈরি শুরু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যমকর্মীদের ওপর অতীতে সংঘটিত নির্যাতনের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত এক বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ অল্প সময়ের হলেও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য অর্জনে সাংবাদিক প্রতিনিধি, গণমাধ্যম মালিকপক্ষ, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা ছিল একটি দমনমূলক ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার প্রতিফলন।গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়েছে। এখন সময় এসেছে গণতন্ত্রকে আরও সুসংহত করার, আর সে জন্য গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা অপরিহার্য।

তথ্যমন্ত্রী জানান, যেসব সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকটি ঘটনার তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে।

এ প্রক্রিয়ায় সাংবাদিক সংগঠন ও প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে কোনো ঘটনা বাদ না পড়ে এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হয়।
তিনি দৃঢ়ভাবে বলেন, এসব নির্যাতনের ঘটনা কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না। দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে অতীতের অন্যায়ের বিচার যেমন সম্ভব হবে, তেমনি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি শক্ত ভিত্তি তৈরি হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন