ঢাকা | বঙ্গাব্দ

‎কচুয়ায় পারিবারিক হাঁস-মুরগি পালনের উপর অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
‎কচুয়ায় পারিবারিক হাঁস-মুরগি পালনের উপর অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
‎মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


‎"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" কচুয়ায়  কর্মপ্রত্যাশী যুব ও যুবনারীদের  আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সাত দিনব্যাপী আধুনিক পারিবারিক হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

‎রবিবার  উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে  সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায়  প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান রাসেল।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,বর্তমান সময়ে হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক চাহিদা মেটানোর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুব সমাজের জন্য আয়ের একটি সম্ভাবনাময় খাত। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাঁস-মুরগি পালনের কৌশল শিখে আত্মকর্মসংস্থানে যুক্ত হতে পারবেন।
‎এ প্রশিক্ষণ ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের কোর্স। অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুব ও যুবা অংশ গ্রহণ করেন। এই কোর্সে পারিবারিক হাঁস-মুরগী ও গবাদি পশু পালনের উপর  প্রশিক্ষণ প্রদান করা হয়।
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আনোয়ার উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান,উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আবুল বাশার ও মোহাম্মদ শাজাহান, দরিয়া হায়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারসহ  প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সেবা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল