ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি)

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
ভোলাহাট সীমান্তে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ ১ জনকে আটক করেছে ব্যাটালিয়ন ৫৯ (বিজিবি) ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা( প্রতিনিধি)                                                                                চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 
গোপন ও সুনির্দিষ্ট তথ্যের    ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) রাত ৮ টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামস্থ পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার  চামুশা গ্রামের ইউসুফ হোসেনের ছেলে  মোঃ আশিক'কে  আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ফিটিং অবস্থায় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Codeine Phosphate & Trielidine Hydrochloride syrup choco+ সিরাপ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে টহল দল তাকে বিওপিতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ণিত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য