ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন: কুড়িগ্রাম-২২ বিজিবির উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ad728
কুড়িগ্রামে শীতের তীব্রতা ক্রমেই বাড়তে থাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাটালিয়নের উপ-শাখা সীপকস-এর ব্যবস্থাপনায় প্রায় পাঁচ শতাধিক প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত প্রতিবন্ধী, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শীতবস্ত্র বিতরণ করেন উপ-শাখা সীপকস, কুড়িগ্রাম-এর সাধারণ সম্পাদিকা ফারহানা আফরোজ মৌসুমী।
এ সময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিকতার অন্যতম দৃষ্টান্ত। শীতের কষ্ট লাঘবে বিজিবির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা