ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন বিএনপির নেতা রফিকুল ইসলাম। এ-উপলক্ষ্যে শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ওয়ার্ডবাসীর মতামত নিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা দেন বিএনপির নেতা রফিকুল ইসলাম। এর আগে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, সাইদুর রহমান, রবিউল ইসলাম, ইউনুস কাজী,সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবদল প্রমুখ। 

চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ২৭ বছর যাবত বিএনপি দলের সাথে সম্পৃক্ত রয়েছি। এ দল করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হয়েছি। দল করতে গিয়ে অনেক কিছু হারিয়েছি। তবুও দল থেকে ও দলের নির্দেশ অমান্য করি নাই। আজ মশিন্দা ইউনিয়নে মানুষের ভালবাসায় সিক্ত হয়ে রিক্ত হাতে থেকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়া তিনি এ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসীর ভালআাসায় দুইবার বিপুল ভোটের ব্যবধানে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলেন। আমার জীবনর্দ্দশায় দলের প্রতি অকৃত্রিম ভালবাসা আর ত্যাগ বিবেচনা করে আমাকেই মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক