ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস চাপায় আসমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম (৫৫) চান্দিনা উপজেলার গাটিগড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলী’র স্ত্রী।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতবস্থায় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার