ঢাকা | বঙ্গাব্দ

চারঘাটে ৪২৭ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
চারঘাটে ৪২৭ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন নাওদাড়া গ্রামস্থ মোঃ গোলাপ, পিতা-মৃত আঃ শুকুর এর চায়ের দোকানের সামনে চারঘাট হতে বানেশ্বরগামী পাঁকা রাস্তার উপর হতে রাত ০২.৩০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৪২৭ বোতল FAIRDYL এবং একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ সুমন আলী (৩২) ও ২। মোঃ হাতেম আলী (৩০)। মোঃ সুমন আলী রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন মোক্তারপুর (পাকিয়ানপাড়া) গামের মোঃ আঃ করিমের পুত্র এবং মোঃ হাতেম আলী নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মৃত আঃ আজিজ এর পুত্র।

রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০২:১০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন সারদা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার চারঘাট থানাধীন নাওদাড়া গ্রামস্থ মোঃ গোলাপ, পিতা-মৃত আঃ শুকুর এর চায়ের দোকানের সামনে চারঘাট হতে বানেশ্বরগামী পাঁকা রাস্তার উপর দুইজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চার ঘাট মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত ০২:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টাকালে অভিযুক্তদ্বয়ের মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯ তল্লাশীকালে ট্রাকে থাকা অর্ধ বোঝাইকৃত পাথরের মধ্য হতে ০৩ (তিন) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২৭ বোতল FAIRDYL এবং একটি ট্রাক উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ১ নং অভিযুক্ত মোঃ সুমন আলীর বিরুদ্ধে আরএমপি, রাজশাহীর বোয়ালিয়া থানায় ১টি এবং ২ নং অভিযুক্ত মোঃ হাতেম আলীর বিরুদ্ধে জিএমপি, গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় ১টি মামক মামলা রয়েছে।

অবৈধ মাদকদ্রব্য FAIRDYL উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...