ঢাকা | বঙ্গাব্দ

পলাশে নানা অনিয়মের দায়ে দুই হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
পলাশে নানা অনিয়মের দায়ে দুই হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):

নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
আজ শনিবার (১১ জুলাই) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবার মান নিশ্চিত করতে এই তদারকি চালানো হয়। এসময় নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় 'সান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল' এবং 'আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স'-কে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স, ১৯৮২' এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
,


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’