ঢাকা | বঙ্গাব্দ

পত্নীতলায় চোলাইমদসহ নারী গ্রেপ্তার, মাদক আইনে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
পত্নীতলায় চোলাইমদসহ নারী গ্রেপ্তার, মাদক আইনে মামলা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত ৮ জুলাই ২০২৬ রাতে পত্নীতলা থানা পুলিশের একটি মাদকবিরোধী দল উপজেলার বরইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক সত্য রানী বরইল গ্রামের বৈশাখ চন্দ্র বর্মনের মেয়ে ও বিপুল বর্মনের স্ত্রী। অভিযানকালে তার হেফাজত থেকে ৪ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও উপকরণ জব্দ করা হয়।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন