ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর সার্বিক সহযোগিতা ও উদ্যোগে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে ভিড় জমান আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো দর্শক। ঢোলের তালে তালে, করতালি ও দর্শকদের উল্লাসে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ ও খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতালেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে পশ্চিমপাড়া একাদশ। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে আনন্দমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

খেলা শেষে চ্যাম্পিয়ন খাগালিয়া পশ্চিমপাড়া একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ খাগালিয়া পূর্বপাড়া একাদশের হাতে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।

মালদ্বীপ প্রবাসী মুক্তার হোসেনের পৃষ্ঠপোষকতা

জমকালো এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কৃতী সন্তান, মালদ্বীপ প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও ২ নম্বর ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেন।

মালদ্বীপ থেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা নিয়মিত খেলাধুলা করে, তাদের মন-মানসিকতা ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে। একটি সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি

খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ওয়ালী রহমানসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ।

স্থানীয় গ্রামবাসীরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার মাধ্যমে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।

তারা ভবিষ্যতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি