ঢাকা | বঙ্গাব্দ

ডিএনসির অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ ৩ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ডিএনসির অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ ৩ যুবক আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : বগুড়ার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে সিয়াম ফকির (২০), সারিয়াকান্দির কলোনিপাড়া হিন্দুকান্দি এলাকার মোহাম্মদ আলীর ছেলে সোহান ইসলাম (২৩) এবং বগুড়া সদরের রাজাবাজার এলাকার মির্জা সেলিম রেজার ছেলে সাগর রেজা (২৮)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানের পর বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সিয়াম ফকির ও সোহান ইসলামকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপর আটক সাগর রেজাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৬০০ টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট