ঢাকা | বঙ্গাব্দ

রাজৈর টেকেরহাট ইউএস মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
রাজৈর  টেকেরহাট ইউএস মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার

আর নয় ঢাকা আর নয় মাদারিপুর, ফরিদপুর এখন চিকিৎসা সেবা পেতে ইউএস মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এক নম্বর ব্রিজ টেকেরহাট। 

মাদারীপুরের রাজৈর উপজেলা টেকেরহাট এক নম্বর ব্রিজ সংলগ্ন জাক জমক পূর্ণ আধুনিক সুন্দর মনোরম পরিবেশে অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত এবং অভিজ্ঞ ডায়গনিক সেন্টারের টেকনিশিয়ান দ্বারা পরীক্ষিত যেকোনো ধরনের ডাক্তার সেবা ডায়গনিক সেবা একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এক নম্বর ব্রিজ সংলগ্ন টেকেরহাট ইউএস মডেল হাসপাতাল ও ডায়গনিক সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউএস মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ইউএস মডেল হাসপাতাল এর চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল এর সভাপতিত্বে ও মোঃ খায়ের হাওলাদার এর সঞ্চালনায়  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ সৈয়দ সোহেল।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক মাদারীপুর ২  আসনের সংসদ সদস্য বাংলাদেশ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  মোঃ জাহান্দার আলী মিয়াকে ফুল দিয়ে বরণ করা হয় । বরন শেষে ইউএস মডেল হাসপাতাল এর শুভ উদ্বোধন ঘোষণা করেন, এবং উপস্থিত হাজারো গন্য মান্য ব্যাক্তি বর্গ সকলের সামনে মডেল হাসপাতাল ডায়গনিক সেন্টারের সেবা দিতে পারে ও সুন্দর পরিবেশে মানুষ এখানে সেবা নিতে পারে সে বিষয়ে উপর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ।

তিনি আরও বলেন ইউএস মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেন ব্যবসায়িক কেন্দ্র হয়ে না ওঠে জাতের সেবা কেন্দ্র হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটাই বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য। 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, জেলা বিএনপি নেতা জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপি নেতা বাবু হাওলাদার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর খান, বিএনপি নেতা মোহাম্মদ মহসিন ফকির, বাদশা মীর সহ রাজৈর টাকের হাট অত্র এলাকা  থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ সুশীল সমাজ উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে দুপুরে প্রীতি ভোজের বিশাল আয়োজন করেন।





নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন

তোফায়েল আহমেদের নেতৃত্বে কান্দিগাঁওবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন