ঢাকা | বঙ্গাব্দ

রাজৈর ৭ নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
রাজৈর ৭ নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

০৪ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় রাজৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে যুব সমাজ ও মুরুব্বি গনের আয়োজনে সাবেক মেম্বার সাহেব আলী মিয়ার সভাপতিত্বে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী মিয়ার সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া,
পৌর জামায়াতের আমির মোঃ মোশারফ হোসেন, উপস্থিত সকল বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান,
এবং নিজ নিজ দায়িত্বে বহিরাগত লোকজন কে প্রতিহত করার জন্য অঙ্গীকার করেন।

আরও উপস্থিত ছিলেন আমবাগ কুঠিবাড়ি ৭ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ আনোয়ার শেখ, মোঃ আবুল হোসেন হাওলাদার, মোঃ আনোয়ার জাহিদ ঢালী উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ। 
পরিশেষে মাদকমুক্ত সমাজ ও মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য