ঢাকা | বঙ্গাব্দ

গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে অভিযোগ-অপপ্রচার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে অভিযোগ-অপপ্রচার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
বাগমারা প্রতিনিধি 


রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈধ স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিক্তিতে ও সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ  লায়লা আরজু সরকারি বিধি মোতাবেক স্কুল ম্যানেজিং কমিটি গঠন করেছেন। তিনি কমিটি গঠনের আগে বিধি মোতাবেক ছাত্র অবিভাবকদের চিঠির মাধ্যমে অবগত করেছেন সেই সাথে এলাকায় মাইকিং করে সকলকে জানিয়েছেন যে আগামীর ধার্য্য তারিখে স্কুল ম্যানেজিং কমিটি গঠন হবে। সেই অনুযায়ী সকল অবিভক্তবৃন্দকে স্কুল উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।  এবং ধার্য্যদিনে কমিটি গঠনের সময় সকল ছাত্র অবিভাবক উপস্থিত ছিলেন এবং তাদের সম্মতিক্রমে গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈধ স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কিন্তু একটি স্বার্থহীন মহল এই বৈধ স্কুল কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রাথমিক শিক্ষা অফিসে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং  সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে যা আদৌও সত্য না। এই ব্যাপারে অত্র স্কুল কমিটি গঠনের বিরুদ্ধে অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটি গঠনে বৈধতা আছে তবে কিছু আওয়ামী লীগের লোককে স্কুল ম্যানেজিং কমিটিতে নিয়ে আসা হয়েছে এটাই সমস্যা এবং আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি যিনি হয়েছেন তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তবে ফ্যাসিবাদিদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে। এই বাগমারা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...