আনোয়ার হোসেন
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীন গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির প্রতিপক্ষ ৮৮/ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১ আর এর নিকট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে ১৬ বিজিবির চাড়ালডাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৯/২৯ আর হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বর্তমানে তারা সবাই চাড়ালডাঙ্গা বিওপিতে বিজিবির হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ভারতের মালদহ জেলার হবি কুঠি থানাধীন আগ্রাবাদ জেলখানায় প্রায় তিন মাস কারাভোগ করার পর বিএসএফ কর্তৃপক্ষ তাদের কোনো প্রকার আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পুশ-ইন করে। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
দৈনিক চেতনার কন্ঠ