ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রকাশ্যে মা'দক সেবন করে নে'শাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মোঃ মমিন ইসলাম (২৫) নামে এক যুবককে ২০ দিনের বি'না'শ্রম কা'রাদণ্ড ও ৫০ টাকা অর্থ'দ'ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ভূল্লী বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।
দ'ণ্ডপ্রা'প্ত মমিন ইসলাম ভূল্লী উপজেলার বড়বালিয়া (দারাপাড়া) গ্রামের মোঃ সবের আলীর ছেলে।
দৈনিক চেতনার কন্ঠ