ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কুড়িগ্রাম ‎পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩২০ (তিন শত বিশ) পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার,  মোঃ রাসেল কবির ও রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম তুরা রোডের ১ নম্বর ব্রিজ সংলগ্ন নতুন বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তার হেফাজত থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার,  মোঃ রাসেল কবির বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিধি মোতাবেক তল্লাশি শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় হেল্পলাইন হ্যালো নওগাঁর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

নওগাঁয় হেল্পলাইন হ্যালো নওগাঁর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ