ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরের ভলাকুটে জনসমুদ্রে রূপ নিল স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের নির্বাচনী জনসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
নাসিরনগরের ভলাকুটে জনসমুদ্রে রূপ নিল স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের নির্বাচনী জনসভা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

মোঃ সাইফুল ইসলাম,
 স্টাফ রিপোর্টার,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিকেল ০৩ ঘটিকায় ভলাকুট বাজার সংলগ্ন মাঠে এই বিশাল নির্বাচনী জনসভা টি অনুষ্ঠিত হয়। 

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে অংশগ্রহণ করে।
পুরো সমাবেশস্হল মামুন ভাই, মামুন ভাই, ঘোড়া, ঘোড়া শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

ভলাকুট ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি জনাব হাজী আলী নেওয়াজ এর সভাপতিত্বে এবং ভলাকুট ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত  নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, সাবেক বিএনপির বিল্পবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য,
জনাব এসএম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি,
জননেতা জনাব এ কে এম কামরুজ্জামান মামুন। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,
ভলাকুট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামসু তালুকদার। 
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব শাহনেওয়াজ চৌঃ,
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল।
নাসিরনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জনাব মীর মোস্তফা জালাল।
উপজেলা বিএনপির সহ  ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার,
উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস,
উপজেলা বিএনপির  সদস্য আমিরুল ইসলাম, 
গোয়ালনগর ইউনিয়ন বিএনপিরভারপ্রাপ্ত সভাপতি জনাব এমএ কাসেম,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম,
আলোকের অভিসারীর আহবায়ক, বখতিয়ারুজ্জামান গালিব।
উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জনাব ওয়াজ উদ্দিন,
উপজেলা বিএনপির সদস্য জনাব ফরহাদ মেম্বার,
হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাজী বিল্লাল মিয়া। 
উপজেলা শ্রমিকদল নেতা অলিউর রহমান,
নাসির নগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,
কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু,
উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ ভূঁইয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ। 

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী জনাব একেএম কামরুজ্জামান মামুন বলেন, 
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আলোকিত নাসিরনগর গড়া ই আমার মূল লক্ষ্য। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করা, দূর্ণীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠা করার ওয়াদা দেন। এবং আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা