মোঃ আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলন্ত অটোভ্যানের ধুরি (এক্সেল) ভেঙে সড়ক দুর্ঘটনায় 2 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার রহনপুর টু আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যানটি যাত্রী নিয়ে রহনপুর থেকে আড্ডার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়ির ধুরি ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভ্যানটি উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।ফায়ার সার্ভিস এসে দ্রুত আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে স্থানীয়রা জানান, পুরনো ও ঝুঁকিপূর্ণ অটোভ্যান চলাচলের কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত এসব যানবাহনের তদারকি বাড়ানোর দাবি জানান।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চেতনার কন্ঠ